ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

  • আপডেট সময় : ১০:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (০৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়। নির্দেশনায় উল্লেখ করা হয় যে, দলীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ ও শোকজের বিষয়টি অনুমোদন করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান। এছাড়া ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তীকেও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ে ভিডিও ধারণের জেরে সাংবাদিক মারধরের ঘটনায় চারজন গুরুতরসহ মোট ১০ জনের বেশি সাংবাদিক আহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও ৪ জন সহ-সভাপতিসহ ৬ জনকে শোকজ করা হয়েছে। এতে চার সাংবাদিক গুরুতর আহত এবং ১০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন।

একই ঘটনায় দায় এড়াতে না পারায় আরও ছয়জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন—বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন; সহ-দপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজু।

শোকজের নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬