ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নির্ধারিত দামে এলপিজি না পেলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা

  • আপডেট সময় : ০২:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস পাওয়া নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যদি কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হয় বা পণ্যটি না পাওয়া যায়, তবে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি সামনে আনবে এবং এর ভিত্তিতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ডা. জাহেদ উর রহমান জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক অস্থিরতা সত্ত্বেও সরকার এলপিজির মূল্য সমন্বয়ের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে মাঠপর্যায় থেকে এমন অভিযোগ আসছে যে, অনেক স্থানেই নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া যাচ্ছে না। এই সংকট নিরসনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সক্রিয় রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী সব জেলা প্রশাসকের সঙ্গে অনলাইন সভায় এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রশাসনের মোবাইল কোর্টের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অতীতে জরিমানা করা হয়েছে, আর এখন সেই উদ্যোগ আরও বেগবান করা হচ্ছে। জাহেদ উর রহমান বলেন, সরকার যে কাজটি করার চেষ্টা করেছে, সেটি হলো দাম বেড়েছে এই পরিস্থিতিতে যারা ব্যবসার সঙ্গে জড়িত, যারা এলপিজি আমদানি ও বোতলজাত করেন, তারা যেন ন্যায্যমূল্য পান। সরকার আশা করছে, এর মাধ্যমে এলপিজি নিয়ে বাজারের বর্তমান সংকট কমে আসবে। একইসঙ্গে যারা আইন মানছেন না, তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়ার কথা আমরা বলছি। এটা শুধু ভোক্তা অধিকারকে দিয়ে করলেই শেষ পর্যন্ত সমাধান হয়ে যাবে আমরা তা মনে করি না।

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের ধারাবাহিক আলোচনা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, জ্বালানিমন্ত্রী এলপিজি আমদানিকারক ও বোতলজাতকারী ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। আলোচনায় ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তার আশ্বাস দিয়েছেন। সরকার মূল লক্ষ্য স্থির করেছে, যাতে আমদানিকারক ও বোতলজাতকারী ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পান, যা সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করবে। এতে সরবরাহ ঘাটতি তৈরি হবে না এবং দাম স্থিতিশীল রাখার সুযোগ তৈরি হবে।

উপদেষ্টা আরও বলেন, যারা আইন অমান্য করে অসাধু উপায় অবলম্বন করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটি একটি সমন্বিত প্রক্রিয়া। শুধুমাত্র ভোক্তা অধিকারের অভিযানের ওপর নির্ভর না করে, আইনি পদক্ষেপ ও প্রশাসনিক উদ্যোগের সমন্বয়ে এলপিজির বাজার নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। একইভাবে নিত্যপণ্য ও খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার সামগ্রিক ও সমন্বিত কৌশলে পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

নির্ধারিত দামে এলপিজি না পেলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা

আপডেট সময় : ০২:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬