ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা

দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

  • আপডেট সময় : ১১:১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে টানা তৃতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে, যা ইউরোপ ও এশিয়ার দেশগুলোর ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম অন্তত ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১৬ দশমিক ৭২ ডলার ছাড়িয়েছে। গত সপ্তাহে এই জ্বালানি তেলের দাম ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক উল্লম্ফন। রয়টার্সের প্রতিবেদনমতে, গত মে মাসের পর এটিই জ্বালানি তেলটির সর্বোচ্চ দাম।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৫০ শতাংশেরও বেশি বেড়ে শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। এই অঞ্চলে সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

বিনিয়োগ ও ব্রোকারেজ প্রতিষ্ঠান বিওকে ফাইন্যানশিয়াল সিকিউরিটিজের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলারের মতে, বিদ্যমান ভূরাজনৈতিক উত্তেজনা ইরানে আরও তীব্র হামলার ইঙ্গিত দিচ্ছে। বাজারে এমন আশঙ্কা রয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দীর্ঘমেয়াদে তেলের দাম আরও বাড়তে পারে।

এদিকে বিপরীত চিত্র দেখা গেছে রাশিয়ার বাজারে। দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, অভ্যন্তরীণ জ্বালানি চাহিদার বিপরীতে পেট্রল ও ডিজেলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মজুতও বৃদ্ধি করা হয়েছে, যা স্থানীয় বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ১১:১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬