ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর পালনে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা গাজীপুরের শ্রীপুরে বাবার ওপর ছেলের হামলার ঘটনায় মামলা সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করব: আইজিপি সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান পাবনায় ট্রাক-ভটভটি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ অনুমোদন পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

৭ নভেম্বর পালনে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ২৬ অক্টোবর (সোমবার) দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেই সঙ্গে এদিন নয়াপল্টন থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা দেশে জেলা-উপজেলা কার্যালয় থেকেও র‌্যালি বের করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া ওই দিন বেলা ১১টায় শেরে বাংলা নগরে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, দিবসটি উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন পোস্টার প্রকাশ করবে। সেই সাথে দেশব্যাপী বিভিন্ন জেলা ও মহানগরেও জাতীয় কর্মসূচির আলোকে অনুরূপ নানা আয়োজন করা হবে। দিবসটিকে ঘিরে অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনও পৃথক কর্মসূচি পালনের পরিকল্পনা করছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার তারিখ নির্ধারণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নেতাদের আলোচনার প্রয়োজন রয়েছে। তবে সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৬ নভেম্বর শুক্রবার সভাটি অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

৭ নভেম্বর পালনে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬