ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও ডিজে পার্টি: অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত অন্যায়কারী দলীয় নেতা হলেও ছাড় পাবে না: এমপি নুরুল ইসলাম নয়ন চাকরি থেকে বরখাস্ত ডিবিপ্রধান হারুন-অর-রশীদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্ব: বিমানের সক্ষমতা নিয়ে বাড়ছে উদ্বেগ কিশোরগঞ্জে এইচএসসিতে দুই কলেজের সব শিক্ষার্থী ফেল এইচএসসি পরীক্ষায় এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ সাতক্ষীরায় রাস্তায় পণ্য রাখা ৯ দোকানিকে জরিমানা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা কুড়িগ্রামের ৯টি কলেজে এইচএসসিতে পাস করেনি কোনো শিক্ষার্থীই যশোর বোর্ডে এইচএসসির ফলাফলে বিপর্যয়: পাশের হার কমেছে ৫%

মাদক ও ডিজে পার্টি: অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

  • আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজ বাড়িতে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বরখাস্তকালীন সময়ে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের উত্তর শাখা ভাটারা থানার পুলিশ হাউজিং এলাকায় জহিরের বাসায় অভিযান চালায়। ডিবির তথ্যানুযায়ী, সেসময় বাড়িটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ওই ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়েছিল, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ধরনের কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার চরম পরিপন্থি বলে আখ্যা দিয়েছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।

নিউজটি শেয়ার করুন

মাদক ও ডিজে পার্টি: অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬