ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

কিশোরগঞ্জে এইচএসসিতে দুই কলেজের সব শিক্ষার্থী ফেল

  • আপডেট সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ভয়াবহ ফলাফল বিপর্যয় ঘটেছে। উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৩৫ জন এবং ফেল করেছেন ১ হাজার ৩৩৯ জন। এই ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দুটি কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার স্বাক্ষরিত নথিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটির মধ্যে ভেড়ভেড়ী মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১ জন এবং নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সব মিলিয়ে এই ৫৪ জন শিক্ষার্থীর কেউই কৃতকার্য হতে পারেননি।

এমন বিপর্যয়ের কারণ সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার জানান, প্রতিষ্ঠান দুটি নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকরা নিয়মিত পাঠদানে উপস্থিত থাকেন না। এছাড়া শিক্ষার্থীদের ক্লাসবিমুখতা এবং গ্রামীণ এলাকাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার বিষয়টিও এই শোচনীয় ফলাফলের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে এইচএসসিতে দুই কলেজের সব শিক্ষার্থী ফেল

আপডেট সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬