ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

আইনে রূপান্তর হচ্ছে সৌরবিদ্যুৎ ও ক্রয় সংক্রান্ত অধ্যাদেশ

  • আপডেট সময় : ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনাকে আইনি কাঠামোর আওতায় আনতে দুটি অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্য অনুযায়ী, সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের গতি বাড়াতে বর্তমানে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ কার্যকর রয়েছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশটিকে স্থায়ী আইনে রূপান্তরের বাধ্যবাধকতা থাকায় ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি এখন সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।

অন্যদিকে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে, যা মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে। এ উদ্দেশে নতুন আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

সচিব জানান, নতুন এই সংশোধনীতে দেশীয় শিল্পের সুরক্ষার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ সুবিধার বিধান রাখা হয়েছে। এছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সরকারি জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার বিষয়টিও এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংসদীয় প্রক্রিয়ায় এই বিলগুলো পাস হলে তা কার্যকর আইনে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আইনে রূপান্তর হচ্ছে সৌরবিদ্যুৎ ও ক্রয় সংক্রান্ত অধ্যাদেশ

আপডেট সময় : ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬