ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে অস্থিরতা এড়াতে ২৫ পোশাক কারখানা ছুটি ঘোষণা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের গোপন হামলা অব্যাহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, মিলবে ২০ বছর ভারতে বিমানের টিকিটের ভাড়ায় আসছে নতুন নিয়ম যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জাকির হোসেনের মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবি মোতায়েন সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: বিপাকে প্রায় ২৩ হাজার যাত্রী এইচএসসি ফলাফল: গোদাগাড়ীতে জিপিএ-৫ পেলেন কেবল নুসরাত আইনে রূপান্তর হচ্ছে সৌরবিদ্যুৎ ও ক্রয় সংক্রান্ত অধ্যাদেশ

গাজীপুরে অস্থিরতা এড়াতে ২৫ পোশাক কারখানা ছুটি ঘোষণা

  • আপডেট সময় : ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপ্রীতিকর পরিস্থিতি ও অস্থিরতা এড়াতে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানা মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শ্রমিকদের বিক্ষোভের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবারের (৩ নভেম্বর) জন্য কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এক পর্যায়ে শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার অন্তত ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় কাজে যোগ দিতে এসেছিলেন। এক পর্যায়ে কিছু শ্রমিক নাওজোর, ভোগড়া, কোনাবাড়ি, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ কয়েকটি পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালান। এ সময় পুলিশ তাৎক্ষণিক তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের সংঘাত এড়াতে বিভিন্ন কারখানার মালিকপক্ষ দিনব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেন। পরে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

উল্লেখ্য যে, কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। এই ধারাবাহিকতায় তারা সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছেন। এসব ঘটনায় পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। কয়েকদিনের অস্থিরতায় পুলিশ সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে অস্থিরতা এড়াতে ২৫ পোশাক কারখানা ছুটি ঘোষণা

আপডেট সময় : ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬