ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক

দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি

  • আপডেট সময় : ১২:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুটানের বিপক্ষে পাওয়া জয় এবং বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্সে দারুণ খুশি প্রধান কোচ থমাস ডুলি। ম্যাচের পর তিনি জানান, খেলোয়াড়দের খেলায় তিনি তৃপ্ত। ডুলির মতে, পুরো ৯০ মিনিট একইভাবে গতি বজায় রাখা সম্ভব নয় এবং এটি বাস্তবসম্মতও নয়। কারণ প্রতিপক্ষ দলও লড়াই করে এবং সুযোগ তৈরির চেষ্টা চালায়। মাঝেমধ্যে মনোযোগে ঘাটতি ও অতিরিক্ত দৌড়ানোর কারণে খেলোয়াড়দের ক্লান্ত মনে হলেও সামগ্রিকভাবে দলের খেলায় তিনি সন্তুষ্ট।

জার্মান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই কোচ আরও জানান, ভুটান যদি ফাঁকা জায়গা পায় তবে তারা বিপজ্জ্বনক হয়ে উঠতে পারে। প্রতিপক্ষের খেলার গতি এবং বল নিয়ন্ত্রণ ভালো ছিল বলেও স্বীকার করেছেন তিনি। তবে বাংলাদেশ দল পুরো সময় তাদের চাপের মুখে রাখতে সক্ষম হয়েছিল।

ম্যাচের কৌশল সম্পর্কে কোচ বলেন, প্রথমার্ধে বারবার আক্রমণ করেও গোল না পাওয়ায় বিরতির পর তিনি কৌশলে পরিবর্তন আনেন। বিশ্বনাথ ঘোষকে তুলে মোহাম্মদ ইব্রাহিমকে মাঠে নামানো হয়। মাঠে নেমে কয়েক মিনিটের মধ্যেই গোল করেন ইব্রাহিম। ডুলি জানান, বিশ্বনাথ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে ইব্রাহিমকে মাঠে নামানো হয়। তবে গোল না পেলেও বিশ্বনাথের পারফরম্যান্সেও তিনি সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি

আপডেট সময় : ১২:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬