ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

  • আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক তার আইনজীবীদের মাধ্যমে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই আবেদনপত্র জমা দেওয়া হয়। রয়টার্সের দেখা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাথে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ।

শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে আগ্রহী। তার ঘনিষ্ঠ সহযোগীদের ভাষ্যমতে, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরই দেশে ফেরার তারিখ চূড়ান্ত করা হবে। গত বছরের নভেম্বর মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। তবে ভারত থেকে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠিটি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে এই নতুন আবেদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আবেদনে বাংলাদেশি জাতীয়তার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতার বিষয়গুলো উল্লেখ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে প্রীতি রহমান বা ঢাকার প্রধানমন্ত্রীর মুখপাত্রের কাছ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬