জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 0
মীর আহাম্মদ মীরু | আটলান্টা, জর্জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জর্জিয়া শাখার উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জর্জিয়ার ডেসি স্ট্রিট, ৪৩৩৭ বাফোর্ড হাইওয়ে, চ্যাম্বলি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি জর্জিয়া শাখার সভাপতি মীর আহমদ মীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া বিএনপির উপদেষ্টা জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জর্জিয়া বিএনপির প্রচার সম্পাদক নূর ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জর্জিয়া বিএনপির সদস্য জব্বার মোহন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন খাঁন মোহাম্মদ ইনজামাম। শুভেচ্ছা বক্তব্য দেন সোহেল মুন্না।

এ ছাড়া বক্তব্য দেন জর্জিয়া বিএনপির সদস্য শরফ চৌধুরী, সহসভাপতি আলী আলম সোহাগ, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, সহপ্রচার সম্পাদক রুলের হোসেন, সদস্য বেলাল পারভেজ ও কামাল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জর্জিয়া বিএনপির শান আমিন, মোহাম্মদ মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় রাজনীতিতে এ দিবসের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




















