ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা

  • আপডেট সময় : ০৪:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের মুলাদী উপজেলায় পরিবেশ ও জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সোমবার সকাল ১০টার দিকে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এ সময় বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, মো. সোহেল মাহমুদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের লক্ষ্যবস্তু ছিল মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ও সদর ইউনিয়ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলো। এর মধ্যে গাছুয়া ইউনিয়নের ‘নোভা ব্রিকস’ এবং সদর ইউনিয়নের ‘এবিবি ব্রিকস’সহ মোট তিনটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশগত ছাড়পত্র বা কোনো বৈধ অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে এই ইটভাটাগুলো কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানায় প্রশাসন।

অভিযান প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কাজী সাইফুদ্দিন জানান, এসব অবৈধ ইটভাটা বন্ধ করতে মালিকদের পূর্বে বারবার সতর্ক করা হয়েছিল। এমনকি তাদের বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে এনে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে মালিকপক্ষ প্রশাসনের সেই নির্দেশনায় কোনো কর্ণপাত করেনি এবং কোনো বৈধ কাগজপত্র জমা দেয়নি। পরিবেশ সুরক্ষার স্বার্থে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সব অবৈধ ইটভাটার বিরুদ্ধেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, অভিযানের মুখে পড়া ‘নোভা ব্রিকস’-এর স্বত্বাধিকারী মাশরাফি খান অভিযোগ তুলেছেন যে, এই উচ্ছেদের আগে তাদের কোনো ধরনের পূর্বনোটিশ প্রদান করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা

আপডেট সময় : ০৪:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬