ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের হৃদয়-মুশফিকের দৃঢ়তায় ড্রয়ের পথে বাংলাদেশ মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন

  • আপডেট সময় : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করা হয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, শেখ হাসিনা নিজে এমন কোনো আবেদন করেননি। তবে ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান থেকে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে হাইকমিশনে একটি ই-মেইল পাঠানো হয়েছে।

প্রেস মিনিস্টার সাইদুর রহমান আরও জানান, ই-মেইলটির সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথিপত্র সংযুক্ত ছিল না। ফলে আবেদনটির বৈধতা নিয়ে হাইকমিশন নিশ্চিত নয়। বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে দাবি করেন যে, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে।

বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটি যথাযথ কি না এবং এর আইনগত ভিত্তি আছে কি না, তা আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সুস্পষ্টভাবে বলেছেন, সরকার কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি প্রদান করবে না। এছাড়া প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। যদিও শেখ হাসিনা বরাবরই তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন

আপডেট সময় : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬