ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

  • আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধসংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমানে দায়িত্ব পালনরত তত্ত্বাবধায়ক সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই, যা রাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

‘ইসরাইল বেইতেনু’ দলের প্রধান এবং বর্তমানে বিরোধী রাজনৈতিক জোটের অংশ লিবারম্যান আরও বলেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সংসদের তদারকি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থার পূর্ণ সম্মতি ছাড়া এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় বলে তিনি জোর দিয়েছেন।

লিবারম্যান তার মন্তব্যে নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ‘আমি সব নিরাপত্তা সংস্থার সম্মতির কথা বলছি।’ নেতানিয়াহু সরকারের যুদ্ধসংক্রান্ত সক্ষমতা ও এখতিয়ার নিয়ে এমন কড়া বার্তা দিলেন সাবেক এই প্রতিরক্ষা প্রধান।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬