ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে

ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল

  • আপডেট সময় : ০২:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশ ও রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র কিংবা নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরাই একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের বিশৃঙ্খলা দমনে আলাদা করে প্রশাসনের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। দলের বিপুলসংখ্যক দক্ষ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীই এসব চক্রান্ত রুখে দেওয়ার সক্ষমতা রাখেন।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। গত সময়ের তুলনায় দেশে বিদেশি বিনিয়োগ প্রায় ১২ থেকে ১৪ শতাংশ বেড়েছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হারও ঊর্ধ্বমুখী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রায় দেশবাসীকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বিএনপি ও এর অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল ও কৃষক দলের নেতাদের প্রতি নিজ নিজ এলাকার উন্নয়নের প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন, এলাকাবাসীর চাহিদা অনুযায়ী যৌক্তিক প্রস্তাব পেলে সেগুলো অনুমোদনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। নিজের বেড়ে ওঠা ১৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতে এই এলাকায় সড়ক দুর্ঘটনার প্রতিবাদে তাকেও মানববন্ধনে অংশ নিতে হয়েছিল, যা থেকেই আজকের এই ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস মিলেছিল।

জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার বিষয়ে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, ১৮ কোটি জনগণই দেশের প্রকৃত মালিক। মন্ত্রী ও সংসদ সদস্যরা কেবল তাদের সেবক মাত্র, জনগণের সেবা করাই মূল দায়িত্ব। নির্মিত ফুটওভার ব্রিজটিকে চট্টগ্রামের দৃষ্টিনন্দন ও নিরাপদ অবকাঠামোর উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি নগরের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও পর্যায়ক্রমে এমন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ৮ ফুট এবং উচ্চতা ১৮ ফুট। আট মাস মেয়াদী কাজের শেষে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। নামফলক উন্মোচনের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল

আপডেট সময় : ০২:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬