অর্থমন্ত্রী: ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৩:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 1
আসন্ন ফেব্রুয়ারির মধ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে আইএমএফের কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ সম্পন্ন হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সময়ের মধ্যেই সব প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে চলবে।
আইএমএফের শর্ত নিয়ে কোনো জটিলতা নেই দাবি করে মন্ত্রী বলেন, আগের ফ্যাসিস্ট সরকারের সময় আইএমএফের যে কর্মসূচি ছিল, তার অনেকগুলো বিষয় বর্তমান নির্বাচিত সরকারের জন্য বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, কিছু সিদ্ধান্ত রাতারাতি বাস্তবায়ন করলে জনগণকে ভোগান্তিতে পড়তে হতো এবং অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতেন। তাই সময়ের প্রয়োজন রয়েছে। মন্ত্রী আরও বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়।
বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, এই পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে নতুন অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক সাজাতে হচ্ছে। সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো উন্নয়ন অংশীদাররা কাজ করছে। আইএমএফও একইভাবে তাদের কর্মসূচির সাথে সমন্বয় করে কাজ করছে বলে জানান তিনি।

























