ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকে না গিয়েই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, দায়ী আওয়ামী লীগ রামপুরায় ইন্টারনেট অফিসে চাঁদাবাজির হামলা, গুলিবিদ্ধ দুই কর্মচারী টুঙ্গিপাড়ায় পুলিশের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে টাঙ্গাইলে ছেলের সর্বোচ্চ সাজা এসপি জাহাঙ্গীরের দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে হামলা চালিয়েছে নিষিদ্ধ আ.লীগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্তে বাড়ছে নজরদারি ডিসেম্বর নিয়ে বড় নাশকতার আশঙ্কা দেখছে না এসআরবি ঝালকাঠিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে হামলা চালিয়েছে নিষিদ্ধ আ.লীগ

  • আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লগি-বইঠা, রামদা ও চায়নিজ কুড়ালের মতো দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের এই মিছিলে শহরের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিভিন্ন সড়কে অবস্থান নেন এবং বেশ কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলের সময় শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভটি ভাঙচুর করা হয়। এরপর হামলাকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে থাকা নামফলকটি মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়। একই সাথে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন তারা।

বিক্ষোভের এক পর্যায়ে সরকারি কলেজ, পুরোনো লঞ্চঘাট এবং প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর উঠে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাঁচ ভেঙে ফেলেন। পাশাপাশি সাঁজোয়া যানের গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে হামলা চালিয়েছে নিষিদ্ধ আ.লীগ

আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬