ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার কার্চ সেতু ক্ষতিগ্রস্ত, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় : ১০:০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 7
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ কার্চ সেতুতে আবারও আঘাত হেনেছে ইউক্রেন। মস্কো-নিয়োজিত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসোনভ জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর এই হামলার ফলে সেতুটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এর আগে সোমবার সেতুটির একটি আর্চে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। ইউক্রেন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, সামরিক কৌশলের অংশ হিসেবে এই সেতুটি তাদের কাছে একটি বৈধ লক্ষ্যবস্তু। এদিকে, সোমবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান দুটি সেতুতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, এই হামলায় শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ এবং গরম পানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার সম্ভাব্য ধারাবাহিক হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি জানান, উত্তর কোরিয়া প্রতি মাসে রাশিয়াকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, যা ইউক্রেনসহ সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। চলমান যুদ্ধের ইতি টানার লক্ষ্যে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশার এবং ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা করেছে। বার্লিনে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণ প্রত্যাশা করছেন জেলেনস্কি। তবে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, শান্তি আলোচনায় ইউরোপীয়দের অন্তর্ভুক্তির বিষয়ে মস্কো এখনো কোনো সম্মতি দেয়নি। এসবের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, কিয়েভের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বা প্রায় ১৯ হাজার ৮৩৭ কোটি টাকার ঋণ সহায়তার বিষয়ে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার কার্চ সেতু ক্ষতিগ্রস্ত, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১০:০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬