ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে সতর্ক বিএনপি সাত দশকের রীতি ভেঙে ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানালেন শি ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৮ ডাকাত আটক প্রধানমন্ত্রী: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে হামলার ভিডিও ধারণ করায় যুবকের প্রাণহানি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ সিরাজগঞ্জে স্ত্রীকে প্রাণনাশের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে সতর্ক বিএনপি

  • আপডেট সময় : ০৮:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা রাজনৈতিকভাবে মোকাবিলায় মাঠে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সাধারণ নগরবাসীর জানমালের সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত দলটির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিয়েছেন। রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে ২৪ ঘণ্টা সতর্ক নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের নাশকতার সুযোগ না থাকে।

বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ও রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখতে তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি আরও জানান, নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন জানান, প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জড়ো হতে না পারে, সেজন্য সার্বক্ষণিক নজরদারি ও তদারকি চলছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপির এই আপসহীন অবস্থান অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

মহানগর দক্ষিণের সুসংগঠিত সাংগঠনিক নেতৃত্বে রাজধানীর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা পালাক্রমে নিজ নিজ এলাকায় পাহারা দিচ্ছেন। যেকোনো নাশকতা প্রতিরোধে নিয়মিত সতর্ক অবস্থানের পাশাপাশি বিক্ষোভ মিছিল ও গণসংযোগ কর্মসূচিও পালন করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলা পাড়া-মহল্লা, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ানো হয়েছে, যাতে কোনো অশুভ শক্তি সংগঠিত হওয়ার সুযোগ না পায়। প্রতিটি থানার শীর্ষ নেতারা নিজ নিজ আওতাধীন এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

মাঠপর্যায়ের এই কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা বিশেষ কয়েকটি টিমে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। তারা মাঠের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এই তদারকি প্রক্রিয়ায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ.ন.ম. সাইফুল ইসলাম সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন।

সবশেষে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ও গণতন্ত্রবিরোধী যেকোনো চক্রান্ত এবং নিষিদ্ধ সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে। কোনো অপশক্তি জনগণের শান্তি বিনষ্ট করার দুঃসাহস দেখালে তাদের চূড়ান্তভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে সতর্ক বিএনপি

আপডেট সময় : ০৮:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬