সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায়
- আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 10
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো সামরিক অভিযানে হাজারো মানুষ হত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে।
১৫ জন বিচারপতির সমন্বয়ে গঠিত প্যানেল এই মামলার বিভিন্ন অভিযোগের বিষয়ে আলাদাভাবে ভোট দিয়েছেন।
১৫ বিচারপতির প্যানেলে এসব সিদ্ধান্তে পক্ষে-বিপক্ষে ভোট পড়েছে বিভিন্ন অনুপাতে।
আদালতের এই রায় ও ভোটের হিসাব নিচে তুলে ধরা হলো
আইসিজের রায় ও ভোটের বিশ্লেষণ
- ৯-৬ ভোটে: রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে।
- ৯-৬ ভোটে: নিরাপত্তা বাহিনী ও অন্যান্যদের মাধ্যমে গণহত্যা ঘটানো ঠেকাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে।
- ১৪-১ ভোটে: রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেয়নি মিয়ানমার।
- ১১-৪ ভোটে: গণহত্যা এবং গণহত্যা সনদের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অপরাধের বিচার ও শাস্তি দিতে মিয়ানমার ব্যর্থ হয়েছে।
- ১৪-১ ভোটে: গণহত্যা সনদের বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় আইন তৈরিতে ব্যর্থ হয়েছে দেশটি।
- ১৪-১ ভোটে: গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার সনদের ৫ নম্বর অনুচ্ছেদের অধীনে নিজেদের দায়িত্বের চলমান লঙ্ঘন বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে মিয়ানমারকে।
- ১৩-২ ভোটে: সনদের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজনদের বিরুদ্ধে কার্যকর তদন্তের পদক্ষেপ নিতে হবে।
- ৯-৬ ভোটে: গণহত্যা সনদের অধীনে দায়িত্ব লঙ্ঘনের পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা দিতে হবে মিয়ানমারকে এবং ভবিষ্যতে অপরাধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
- ১০-৫ ভোটে: রায়ে উল্লেখ করা পুনরুদ্ধারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে মিয়ানমারকে।
- ১০-৫ ভোটে: রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে মিয়ানমার।
- ১০-৫ ভোটে: রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার প্রদানের পরিমাণ এবং পদ্ধতি নির্ধারণ করবে আইসিজে।
- ১১-৪ ভোটে: গণহত্যার আলামত ধ্বংস ঠেকানো এবং তা যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
























