ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত

  • আপডেট সময় : ০৯:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচারের পথে এলো এক ঐতিহাসিক স্বীকৃতি। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করেছে। নেদারল্যান্ডসের হেগে দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এই রায় ঘোষণা করেন। ১৫ সদস্যের বিচারক বেঞ্চের মধ্যে ৯ জনের সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে এই রায় আসে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করল আইসিজে। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এর ফলে গণহত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহির আওতায় আনার পথ আরও শক্তিশালী হলো। কারণ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। অভিযানের প্রাথমিক পর্যায়ে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছিলেন। জাতিসংঘের তদন্ত ও ভুক্তভোগীদের সাক্ষ্য অনুযায়ী, সে সময় হত্যা, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেয়া এবং শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১২ লাখের মতো রোহিঙ্গা বসবাস করছেন, আর মিয়ানমারের অভ্যন্তরে রয়ে গেছেন প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা, যারা কঠোর বিধিনিষেধের মধ্যে জীবনযাপন করছেন। এতে আনুমানিক এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আদালতের এই রায় রোহিঙ্গাদের ওপর হওয়া অপরাধের আইনি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

রায়ে মিয়ানমারকে ভবিষ্যতে সহিংসতা বন্ধ, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ দেয়া হয়েছে। আদালত বলেছেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ধ্বংস হওয়া সম্পত্তি ফিরিয়ে দেয়া বা বিকল্প ব্যবস্থা করার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ক্ষতিপূরণ সংক্রান্ত পরিকল্পনা জমা দেয়ার জন্য মিয়ানমারকে দুই বছর সময় বেঁধে দিয়েছে আদালত। মানবাধিকারকর্মী ম্যাথিউ স্মিথের মতে, এই রায় অপরাধীদের দায়বদ্ধ করার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে, তবে এতে আর্থিক সহায়তার পাশাপাশি জমি ফেরত, নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনর্বহালের মতো বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে নিশ্চয়তা দেয়ার কথাও বলেছেন। তিনি মনে করেন, ক্ষতিপূরণের মধ্যে শুধু আর্থিক সহায়তা নয়, বাজেয়াপ্ত জমি ও সম্পত্তি ফেরত, নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনর্বহাল, চিকিৎসা, শিক্ষা, জীবিকার সুযোগ এবং নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তাও থাকতে হবে।

তবে আদালতের এই রায়ই কি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের পথ সুগম করবে? বিষয়টি এখনো চরম অনিশ্চয়তায় ঘেরা। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে, যা পরিস্থিতিকে প্রত্যাবাসনের অনুপযুক্ত করে তুলেছে। রাখাইন রাজ্যে বর্তমানে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে, যেখানে বৌদ্ধ জনগোষ্ঠীর সমর্থনপুষ্ট এই বিদ্রোহী সংগঠনের বিরুদ্ধেও রোহিঙ্গাদের ওপর হামলার অভিযোগ রয়েছে। ফলে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত হওয়া নিয়ে সংশয় রয়েই গেছে। গত আগস্টে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করেছিল, বাংলাদেশে আশ্রয় নেয়া ৩ লাখের বেশি রোহিঙ্গার পরিচয় যাচাই করে নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু রাখাইনে স্বাভাবিক পরিবেশ ছাড়া এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। ফলে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও ডাবলিনের ট্রিনিটি কলেজের অধ্যাপক মাইকেল বেকারের মতে, গণহত্যার স্বীকৃতি রোহিঙ্গাদের জন্য বড় অর্জন হলেও স্বল্পমেয়াদে বাস্তব পরিস্থিতির খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আইসিজে-র নিজস্ব কোনো রায় কার্যকর করার মতো পুলিশ বা বাহিনী নেই। মিয়ানমার যদি এই নির্দেশনা অমান্য করে, তবে আদালত সরাসরি তাদের বাধ্য করতে পারবে না। সেক্ষেত্রে গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে। পরিশেষে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে তাদের প্রকৃত জয় নিশ্চিত হবে তখনই, যখন তারা নাগরিকত্ব, নিরাপত্তা ও পূর্ণ মর্যাদার সঙ্গে নিজ ভূমিতে ফিরে যেতে পারবেন। নিরাপদে ফিরতে পারবেন কি রোহিঙ্গারা।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত

আপডেট সময় : ০৯:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬