ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার

  • আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের এই ঐতিহাসিক রায়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দেশটির সরকার।

বৃহস্পতিবার হেগের আদালত চত্বর থেকে বের হওয়ার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিল বার্মিজ সার্ভিস। তবে তিনি গাড়িতে ওঠার সময় বিষয়টি এড়িয়ে গিয়ে সংক্ষেপে ‘নো কমেন্ট’ বা ‘কোনো মন্তব্য নেই’ বলে দ্রুত স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, এর আগে মিয়ানমার শুরু থেকেই গণহত্যার সব অভিযোগ অস্বীকার করে আসছিল। দেশটির দাবি ছিল, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালিয়েছিল। তবে আদালত তাদের পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছে, সামরিক অভিযানের মাত্রা ও ধরন বেসামরিক মানুষকে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ই ফুটে উঠেছে বলে আদালত মত দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার

আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬