সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত
- আপডেট সময় : ০৬:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 9
কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের প্রচণ্ডতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন। এছাড়া এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।


























