ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

চকরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান

  • আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭
  • / 269

sdr

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: “প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে”  এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলায় উপজেলা প্রশাসন, নেকম-ক্রেল প্রকল্প এবং সনাক-টিআইবি যৌথভাবে সোমবার (৫ জুন ২০১৭) দিনব্যাপি নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করে।

এদিন সকাল সাড়ে দশটায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম এর নেতৃত্বে উক্ত র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে গ্রামীণ ব্যাংক গিয়ে ফের উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালীতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে অনুষ্ঠিত হয় পরিবেশ দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম, ফাঁসিয়াখালীর সনাক চকরিয়ার সাবেক সভাপতি ও ফাঁসিয়াখালী সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সনাক চকরিয়ার সভাপতি এ কে এম সাহাবুদ্দিন, ফাঁসিয়াখালীর  রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল মতিন, রাজনীতিবিদ আমিনুর রশিদ দুলাল প্রমুখ।

সভায় দিবসের উপর টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন এবং নেকম-ক্রেল প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রান্ট অফিসার মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ায় তাহলে আমরা আমাদের সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলা করবো। আমরা যদি নিজস্ব সম্পদ দিয়ে পদ্মাসেতু করতে পারি তাহেলে জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় নিজস্ব অর্থায়নে প্রকল্প গ্রহণ করতে পারবো।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভা শেষে উপজেলার ৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ ও জলবায়ু বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে কোরক বিদ্যাপীঠের রেবেকা সুলতানা মাধুরী প্রথম এবং কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের আফসানা জান্নাত ওশিন দ্বিতীয় ও খালিদ বিন সাঈদ তৃতীয় স্থান অর্জন করে।

এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের আরো ২৩জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চকরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান

আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭