স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 0
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে বাবু মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই দণ্ডাদেশ প্রদান করেন। রায়ে বাবু মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত বাবু মণ্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুজ্জোহা শাহানশাহ জানান, ২০০৯ সালে পাইকপাড়ার নুরুল হুদার মেয়ে হাজেরা খাতুনের সঙ্গে তার চাচাতো ভাই বাবু মণ্ডলের বিয়ে হয়। তাদের সংসারে একটি সন্তানও ছিল। দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ৮ নভেম্বর বাবু মণ্ডল তার স্ত্রী হাজেরা খাতুনকে গলা টিপে ও শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর নিহতের বাবা নুরুল হুদা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেছেন। বিয়ের পর তাঁদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

























