ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউএনওদের নিয়ে বিশেষ সম্মেলন, অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কার্যকর ১ ডিসেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে বড় দরপতন রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা কোমরের পেশি মজবুত করতে ঘরেই করুন সহজ ৩ ব্যায়াম কক্সবাজারে অটোরিকশা-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১ ফিরে এলে শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত: হাসনাত আবদুল্লাহ

ইউএনওদের নিয়ে বিশেষ সম্মেলন, অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রশাসক সম্মেলনের আদলে দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে বড় ধরনের একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সরকার। ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের মোট ৫০২ জন ইউএনও অংশ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মাঠ পর্যায়ের প্রশাসনকে আরও অধিকতর সক্রিয়, স্বচ্ছ এবং জনবান্ধব করে গড়ে তোলাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। এরপর দিনব্যাপী বিভিন্ন কর্ম অধিবেশনে স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা উপস্থিত থেকে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্মেলনে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

কর্ম অধিবেশনগুলোতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া দায়িত্ব পালনকালে ইউএনওদের গাড়ি ও জনবল সংকটের মতো বিভিন্ন সীমাবদ্ধতার কথা সরাসরি সরকারপ্রধানের কাছে তুলে ধরার সুযোগ থাকবে।

সম্মেলনের মূল পর্বটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই পর্যায়ে মাঠ প্রশাসনের কর্মকাণ্ডের ওপর একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হবে এবং সারাদিনের কর্ম অধিবেশনের সারসংক্ষেপ তুলে ধরা হবে। এই পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শ্রেষ্ঠ ২০ জন ইউএনওকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করবেন। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে চারজন করে এবং বাকি ছয়টি বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন কর্মকর্তাকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হবে।

পুরস্কার বিতরণ শেষে প্রতিটি বিভাগ থেকে দুজন করে মোট ১৬ জন ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মুক্ত আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সবশেষে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নের লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ইউএনওদের নিয়ে বিশেষ সম্মেলন, অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬