সংবাদ শিরোনাম ::
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি
- আপডেট সময় : ০৩:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 1
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার প্রকাশিত এই তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।
সর্বশেষ এই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
























