ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই প্রেমিকা স্ত্রীর মর্যাদা পেল

  • আপডেট সময় : ০৪:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করার পর স্ত্রীর মর্যাদা পেলেন তমা খাতুন (১৮) নামে এক যুবতী। বিয়ের দাবিতে দুই দিন ধরে প্রেমিক জহুরুল ইসলামের বাড়িতে অবস্থান করছিলো তমা খাতুন। অবশেষে মঙ্গলবার মধ্য রাতে এক লাখ টাকার কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমান তমা তার শ্বশুর শরিফুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন।

খবরের সত্যতা স্বীকার করে স্থানীয় ফতেপুর ইউনিয়নের মেম্বর জহুরুল ইসলাম জানান, প্রেমিক জহুরুল ও তার পরিবারের লোকজন রাজি হওয়ায় মঙ্গলবার মধ্যরাতে বিয়ের কাজ শেষ হয়। তমা শ্বশুর বাড়িতে নতুন সংসার শুরু করছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের নওশের আলীর কন্যা তমার সাথে মহেশপুরের কানাইডাঙ্গা গ্রামের জহুরুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বেশ আগে। সে কারণে প্রেমিকা তমা বেশ কয়েকবার জহুরুলকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু জহুরুল নানা অজুহাতে বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে থাকলে তমা খাতুন গত সোমবার থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেয় প্রেমিক জহুরুল।

এ নিয়ে মঙ্গলবার বিভিন্ন পত্র পত্রিকা, নিউজ পোর্টাল সহ ফেসবুকে খবর প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। অবশেষে স্থানীয় ইউপি মেম্বরের মধ্যস্থতায় মঙ্গলবার মধ্যরাতে তমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেয় জহুরুল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই প্রেমিকা স্ত্রীর মর্যাদা পেল

আপডেট সময় : ০৪:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭