ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

চিরিরবন্দরে হনুমান দেখতে উৎসুক জনতার ভীড়

  • আপডেট সময় : ০২:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • / 428
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের চিরিরবন্দরে হনুমান দেখতে উৎসুক জনতার ভীড়। এ হনুমানটি গত ৬ জুন মঙ্গলবার সকালে উপজেলার বুড়িরহাট রাজাপুর চারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটগাছে প্রথম দেখতে পায় স্থানীয় দোকানদাররা।

হনুমানের আগমনের ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোকজন এক নজর হনুমানটিকে দেখতে ভীড় জমায়।

এরপর ৭ জুন বুধবার বলাইবাজার মনসা মন্দিরের পাশের গাছে ওই হনুমানটিকে দেখতে পায় লোকজন। হিন্দু ধর্মাবলম্বীরা দেবতা ভেবে ওই হনুমানের পূজা-অচর্না শুরু করেন এবং তাকে বিভিন্ন ফলমূল ও তরল পানীয় জুস খেতে দেয়। গত ৮ জুন বৃহস্পতিবার পুনরায় হনুমানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দেয়। হনুমানটি এক নজরে দেখতে শত শত লোকজন ভীড় জমায়। এসময় বিভিন্ন স্থান থেকে আগত শিশুরা হনুমানটিকে ঢিল ছুড়তে থাকে।

ফলে হনুমানটি উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে গিয়ে আশ্রয় নেয় এবং বর্তমানেও সেখানেই অবস্থান করছে। উপজেলা নির্বাহী অফিসার  মো. গোলাম রব্বানী বিষয়টি বনবিভাগকে জানান।

উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে অবস্থানরত বন বিভাগের যতিন্দ্র নাথ রায় জানান, উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হনুমানটিকে দেখে গেছে। প্রয়োজন হলে উনারা পুনরায় এখানে আসবেন। বর্তমানে ওই হনুমানটিকে দেখতে উৎসুক জনতার ভীড় বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিরিরবন্দরে হনুমান দেখতে উৎসুক জনতার ভীড়

আপডেট সময় : ০২:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭