ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আওয়ামী লীগের অন্যায়কারীদের তালিকা করা হচ্ছে: রিজভী

  • আপডেট সময় : ০৩:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা অন্যায়-অত্যাচার করছেন তাদের কালো তালিকা তৈরি হচ্ছে। অন্যায় করে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (শনিবার) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় কর্মীদের ব্যবহার করে দেশব্যাপী নিপীড়ন চালাচ্ছে।

রিজভী অভিযোগ করেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই বিচারবহির্ভূত হত্যা আর গুমের খবর পাওয়া যায়। সারাদেশে বিরোধীদলের ইফতার অনুষ্ঠানও এখন পুলিশ পন্ড করে দিচ্ছে ।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, একদিন এই অন্যায়-অবিচার ও জঘন্য মানবতাবিরোধী কাজের হিসাব আপনাদেরকে দিতে হবে। এজন্য আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে।

নরসিংদীর পলাশ, ঢাকার দোহার, মাদারীপুরের শিবচরে শুক্রবার স্থানীয় বিএনপির ইফতার অনুষ্ঠান পন্ড করে দেয়ার ঘটনা উল্লেখ করে সংবাদ রিজভী বলেন, রমজান মাসে বিরোধী দলের ধর্মীয় অনুষ্ঠান করারও সুযোগ দেয়া হচ্ছেনা। অক্রমণ করে পন্ড করে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, উল্টো বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হচ্ছে, নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে তান্ডব চালাচ্ছে পুলিশ ওএবং শাসক দলের ক্যাডাররা।

বিচার বহির্ভূতভাবে ‘সাধারণ মানুষকে হত্যার’ পর ‘ডাকাত কিংবা সন্ত্রাসী বানিয়ে বন্দুকযুদ্ধের নাটক বানানো হচ্ছে’ এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এর পেছনে আবার আর্থিক লেনদেনও খাকে। কোনো একজন ব্যবসায়ীকে বলা হলো টাকা দাও না হলে বন্দুকযুদ্ধে মেরে ফেলা হবে। যখন দিতে পারছে না, তখন ক্রসফায়ার দেয়া হচ্ছে, তার বিরুদ্ধে ডাকাতির মামলা দেয়া হচ্ছে।#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগের অন্যায়কারীদের তালিকা করা হচ্ছে: রিজভী

আপডেট সময় : ০৩:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭