ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস

  • আপডেট সময় : ০৫:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭
  • / 733
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিনি ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এ উপলক্ষে আজ রোববার সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদসহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবেন।

উল্লেখ্য, ওয়ান ইলেভেনের অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা গ্রেফতার হন।

কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাঁর মুক্তির জোর দাবি ওঠে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও দেশবাসীর আন্দোলন এবং আপোষহীন মনোভাবের কারণে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস

আপডেট সময় : ০৫:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০১৭