ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিহত ২

  • আপডেট সময় : ১০:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 188
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রাকচাপায় ইজিবাইক আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার রাতে রাজেন্দ্রপুর সেনানীবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর জেলা সদরের পশ্চিম নয়নপুর এলাকার আফাজ উদ্দিনের ছেলে এবং ডিজিএফআই হেডকোয়ার্টারের প্রশাসন ব্যুরোর সিভিল সেকশনের উচ্চমান সহকারী আবু হানিফ আজাদ (৩৪) ও  সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক আনোয়ার (৪২)।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক রাজেন্দ্রপুর সেনানীবাস এলাকায় যাচ্ছিল।

পথে ঢাকা-কাপাসিয়া সড়কের নয়নপুর বিমানবাহিনী সড়ক মোড় এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক যাত্রীসহ ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে আট আরোহী আহত হয়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় হানিফ ও আনোয়ারকে রাজেন্দ্রপুর সম্মিলিত সাময়িক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিহত ২

আপডেট সময় : ১০:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭