ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

বাংলা ফোনের লাইসেন্স বাতিল সংখ্যালঘুদের স্বস্তি

  • আপডেট সময় : ০১:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • / 351
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলা ফোনের আইএসপি-ন্যাশনওয়াইড লাইসেন্স বাতিল হওয়ায় নরসিংদীর  পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের স্বস্তি  ফিরে এসেছে।

ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, ডাঙ্গা ইউনিয়নকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করার পর থেকে ভিরিন্দা গ্রামে বসবাসরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি বাংলা ফোন কোম্পানি অল্প মূল্যে ক্রয় করার জন্য বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে আসছে।

ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সন্ত্রাসী বাহিনী দিয়ে অনেকের কাছ থেকে জোরপূর্বক কম মূল্যে জমি লিখে নিয়েছে প্রতিষ্ঠানটির  মালিক পক্ষ। যারা জমি বিক্রি করতে চায়নি তাদের অনেকেই হামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র  বসবাস করতে হচ্ছে।

ভিরিন্দা গ্রামের মৃদুল মাস্টার, সৌরভ মিত্র নামে কয়েকজন অভিযোগ করেন, তাদের ওয়ারিশগণের  কাছ থেকে অল্প মূল্য দিয়ে বাংলা ফোন কোম্পানি জমি কিনতে চায়। কিন্তু তারা ন্যায্যমূল্য পেয়ে তাদের সম্পত্তি অন্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে।

পরে বাংলা ফোনের সহযোগিতায় ও স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ওয়ারিশ সনদ ভুয়া দেখিয়ে আমাদের ও ওই প্রতিষ্ঠানের মালিকদের নামে জাল সনদের একটি মামলা করে   হয়রানি করে।

তারা যে জমি পছন্দ করবে তা তাদের কাছে বিক্রি করতে হবে, না করলে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে  বাড়িঘরে হামলার হুমকি দেয়। হামলা থেকে বাঁচতে অনেকেই  তাদের ভয়ে কম মূল্যে জমি বিক্রি করে ফেলে। ইউনিয়নের অনেক হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি বাংলা ফোন জোরপূর্বক কম মূল্যে কিনে নিয়েছে।

এদিকে বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল হওয়ায় আমাদের হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আমরা বাংলা ফোনের আইএসপি লাইসেন্স  বাতিল করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জানা গেছে, সম্প্রতি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড  লাইসেন্সিং বিভাগের পরিচালক এমএ তালেব হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্সের শর্ত-বহির্ভূত ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবা প্রদান বন্ধ না করা, বকেয়া রাজস্ব পরিশোধ না করাসহ কমিশনের নির্দেশনা অমান্য  করায় বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলা ফোনের লাইসেন্স বাতিল সংখ্যালঘুদের স্বস্তি

আপডেট সময় : ০১:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮