ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

  • আপডেট সময় : ১২:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • / 356
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাবের সামনে কর্মসূচি উদ্বোধন করেন জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এরপর স্টেশন রোড, বিআরটিসি শপিং কমপ্লেক্স হয়ে সাতমাথা এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে ভিপি সাইফুল বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে জনগণের নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষ দিন দিন ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। এমন সময় সরকার গ্যাসের দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছেন। বিএনপি সরকারের আমলের ৮ টাকার গ্যাস এখন ৩৮ টাকায় কিনতে হচ্ছে। এ কারণে পরিবহন ভাড়া বাড়বে এবং প্রতিটি পণ্যের উৎপাদন খরচ বাড়ার ফলে জনগনকে তা বেশি দামে কিনতে হবে। তাই সরকারের জনবিরোধী এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, আব্দুর রহমান, শাহ মেহেদী হাসান হিমু, যুবদলের মাসুদ রানা, মহিলা দলের নাজমা আক্তার, স্বেচ্ছাসেবকদলের মাহবুব হাসান লেমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

আপডেট সময় : ১২:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭