সংরক্ষিত আসনের উন্নয়নে এমপি হওয়ার জন্য কাজ করে চলেছেন ব্যারিস্টার জাহানারা ইমাম
- আপডেট সময় : ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
- / 464
বিডিসংবাদ ডেস্কঃ
‘দেশপ্রেম, যোগ্য, মেধাবী, সৎ ও কঠোর পরিশ্রমী নারীদের সংসদে স্থান দিলেই নারীর ক্ষমতায়ন বাড়বে। নারী ও পুরুষের ভারসাম্য রক্ষা হবে। ফলে প্রধানমন্ত্রীর হাতও হবে আরো শক্তিশালী’ এমনটাই জানালেন নরসিংদী জেলার বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের সবার প্রিয় ব্যাক্তি ব্যারিস্টার জাহানারা ইমাম।
দেশ এবং প্রধানমন্ত্রীর উন্নয়নে সবসময় কথা বলে যাচ্ছেন বিভিন্ন সভা সেমিনারে। শুধু কি তাই; নির্বাচনের আগে ২৫ ডিসেম্বর ২০১৮’তে জাতীয় প্রেম ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে ২৭ মিনিট বক্তব্য রাখেন তিনি। যে বক্তব্য শুনে উপস্থিত সব অতিথি অবাক হয়ে যান এবং প্রশংসা করেন। করতালিতে মুখরিত হয়ে যায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ।
জাহানারা ইমাম হতদরিদ্র মানুষের মর্মমূলে লুকায়িত ব্যাথা এবং মানব মনের নিগূঢ় আবেদন সহজ ও সাবলীল ভাষায় প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তার নিজ জেলায়। সর্বসময় ধার্মিক ও আল্লাহ প্রেমিক এই মানুষটির মানব সেবাই যেন প্রধান মনবাসনা।
এ জন্য তার নিজ এলাকায় একজন প্রাণের মানুষ হিসেবেও সু-পরিচিত হয়ে উঠেছেন। যার স্নেহ আর ভালোবাসায় প্রাণ ভরিয়ে দেয় সেখানকার প্রতিটি মানুষের। দীর্ঘ সময় লন্ডনে বসবাস করে শুধু জন্মভূমির টানেই দেশে ফিরে এসেছিলেন তিনি। নিয়তিম কাজ করে চলেছেন অসহায় দরিদ্র মানুষদের পাশে।
নিজ উপজেলায় বিদেশে কর্মস্থানসহ বিভিন্নভাবে সহায়তা করে আসছেন অনেক আগে থেকেই। নিজ গ্রামের আদর্শ উচ্চবিদ্যালয়ে একটি দ্বিতল একাডেমিক ভবন করে দিয়েছেন। যাতে রয়েছে-আধুনিক বিজ্ঞানাগার, লাইব্রেরী, শিক্ষক মিলনায়তন, অফিস কক্ষ, প্রধান শিক্ষকের কক্ষসহ কর্মচারীদের কক্ষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছিলেন বিভিন্ন জেলা-উপজেলার ধনী ব্যক্তিদের নিজ উদ্যোগে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এবং এলাকার উন্নয়নে সহায়তা করতে। ঠিক তখনই প্রধানমন্ত্রীর কথা রেখেছেন এই জনদরদী জাহানারা ইমাম। নিজ গ্রামের আদর্শ উচ্চবিদ্যালয়ে একটি দ্বিতল একাডেমিক ভবন নির্মাণই তার প্রয়াস।
এ জন্য বেশ প্রসংশিতও হয়েছেন নিজ এলাকায়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিও প্রদানও করেছেন তিনি। এখানেই ক্ষান্ত হতে চান না এই গরীব মানুষের প্রিয় ব্যাক্তি। তিনি আরো কাজ করে যেতে চান মানুষের জন্য। ব্যারিস্টার জাহানারা ইমাম মনে করেন; মনে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাই তিনি গাজীপুর-নরসিংদী সংরক্ষিত ৪ আসনের মানুষের সেবা করতে চান। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোহিতাও কামনা করছেন।
তিনি মনে করেন; তাকে এই সংরক্ষিত আসনে সুযোগ দিলে গরীব-দুঃখি মানুষের পাশে থেকে নিজের জনগনের স্বপ্নটা পূরণ করতে পারবেন এবং ওই এলাকার উন্নয়নও সম্ভব। এমনটাই আশা প্রকাশ করছেন তিনি।
তিনি বলেন, জনসেবা আমার একটি নেশা। তাই আমি সাধারণ মানুষের পাশে সব সময় থাকতে চাই। রাণীর দেশে থেকেও আমি মানুষের ভালোবাসার জন্য দেশে ফিরে এসেছি। আমি চাই; আমার এলাকার আরো উন্নয়ন।
আমি আমার নিজ জেলার মানুষের পাশে থাকতে চাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সুযোগ দেন; তাহলে ওই আসনের জনগনের ইচ্ছে পূরণ করতে পারবো। আমার এলাকায় বেকারত্ব বেশি। আর সে জন্য তরুণরা মাদকাসক্ত হয়ে পরছে। আমি এর নিরাময় করতে চাই। তিনি বলেন, আমি আমার এলাকার উন্নয়নের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহিলাদের জন্য জিম, সরকারি ইউনির্ভাসিটি, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, মহিলাদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স, বিনোদনের জন্য সিনেমা হল, খেলাধুলার জন্য স্টেডিয়াম, অডিটরিয়ামসহ বেকারত্ব দূর করার জন্য ইন্ড্রাস্টি করতে চাই। যাতে আমার এলাকায় বেকারত্ব দূর হয় এবং তরুণরা মাদক ছেড়ে আত্বমর্যাদা নিয়ে আগামীর পথ চলতে পারে ।
তিনি আরো বলেন, আমি সবচেয়ে বেশি দেশ ও প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে কথা বলছি। গত ১২ নভেম্বর ২০১৮, ২৫ ডিসেম্বর ২০১৮, সেমিনারে দেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে কথা বলেছি। আমি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যেন আবারো ক্ষমতায় আসেন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। গত ২ জানুয়ারিও একটি সেমিনারে কথা বলেছি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে।
আমি মনে করি; আমি উক্ত সংরক্ষিত আসনে এমপি হওয়ার যোগ্য। তাই আমার বিষয়টি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে সু-নজর দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য- তিনি বর্তমানে মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান এবং গতবছর মানবসেবার জন্য বঙ্গবন্ধু সম্মাননা স্মারক অর্জন করেন।
বিডিসংবাদ/এএইচএস


























