ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পীরগঞ্জে বাস খাদে, নিহত ৩

  • আপডেট সময় : ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের মকিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান, ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী রূপসী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-০৬৭৩) একটি বাস পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আহত অন্তত ২১ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে এক যুবকের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন দিনাজপুরের খানসামা উপজেলার বোয়ালদিহী গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৩৬)। বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীরগঞ্জে বাস খাদে, নিহত ৩

আপডেট সময় : ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭