ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কোকোর শ্বশুর হাসান রাজার ইন্তেকাল

  • আপডেট সময় : ১০:০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 388
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রাজা ইন্তেকাল করেছেন।

শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মরহুম হাসান রাজা কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গত ১৩ মার্চ থেকে ডা. ফাওয়াজ হোসেন শুভর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

পরের দিন ১৪ মার্চ রাতে খালেদা জিয়া তাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন।

মরহুম হাসান রাজা দুই ছেল, একমাত্র মেয়ে কোকোর স্ত্রী শর্মিলী রহমান এবং স্ত্রী মুখলেমা রাজাকে রেখে গেছেন।

মরহুমের মেয়ে শর্মিলী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি আসার পর মরহুদের দাফনের সিদ্ধান্ত হবে।

তার আগে পর্যন্ত তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমাঘারে রাখা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোকোর শ্বশুর হাসান রাজার ইন্তেকাল

আপডেট সময় : ১০:০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭