ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক ও জুবাইদা রহমান

চট্টগ্রামে মাছ কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঈন উদ্দীন মিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চসিক নির্বাচনকে কেন্দ্র করে গুলি করে আওয়ামী লীগ কর্মীকে হত্যার ঘটনায় নগরীর ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের প্রকাশ মাছ কাদেরকে প্রধান আসামী করে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে নিহত আজগর আলী বাবুল সর্দারের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।

এতে ১৩ জনের নাম উল্লেখ্য করা হলেও বাকীদের অজ্ঞাত আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ কুমার দাশ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলা গোয়েন্দা পুলিশ তদন্ত করবে।

মামলার উল্লেখিত আসামিরা হলেন- মো. আবদুল কাদের (৫০), হেলাল উদ্দিন প্রকাশ হেলাল (৪০), ওবাইদুল করিম মিন্টু (৪৫), আবদুল ওয়াদুদ রিপন (৪২), আবদুর রহিম রাজু (৪৫), আসাদ রায়হান (৩৫), আলাউদ্দিন আলো (৩৫), ইমরান হোসেন ডলার (২৪), দিদার উল্লাহ (৪৮), সালাউদ্দিন সরকার (৪৫), দেলোয়ার রশিদ (৪২), মো. আলমগীর (৪৫) ও আবদুন নবী (৪৭)।

এর আগে পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে নগরীর আগ্রাবাদ ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী এবং সাবেক কাউন্সিলর মো. আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নেওয়া হলে মো. আজগর আলী বাবুল প্রকাশ বাবুল সর্দার (৫২) নামে একজন মারা যান। তিনি একই এলাকার মৃত নজির আহমদের ছেলে এবং আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক। এ ঘটনার পর রাতভর পুলিশ অভিযান চালিয়ে বিদ্রোহী কাউন্সিল প্রার্থী মাছ কাদেরসহ তার ২৫ সমর্থককে গ্রেফতার করেছে। আগামী ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে মাছ কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১