ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মাতারবাড়ীতে ভিড়লো প্রথম বাণিজ্যিক জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্প

  • আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঈন উদ্দীন মিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ

এমভি ভেনাস ট্রায়াম্প নামের পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি সফলভাবে ভিড়েছে মাতারবাড়ী বন্দর জেটিতে। বন্দরের নিজস্ব দুইজন সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশালী টাগবোট ‘কান্ডারী-৮’ এর সহায়তায় জাহাজটি মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেটিতে আনা হয়। ভোর সাড়ে ৫টার দিকে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলের ড্রাফট বেশি থাকায় জোয়ারের জন্য বহির্নোঙরে অপেক্ষা না করেই জাহাজটি সরাসরি জেটিতে ভিড়তে সক্ষম হয়েছে। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর জোয়ারের ওপর নির্ভর করে বহির্নোঙরে (সাগর) অপেক্ষমাণ জাহাজ জেটিতে আনা হয়। অপেক্ষার সময় বাড়লে পরিবহন ব্যয় বাড়ে আমদানিকারকদের।

বন্দর সূত্রে জানা গেছে, এ জাহাজে ৩১৩ প্যাকেজে ৭৩৬ টন স্টিল স্ট্রাকটার আনা হয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য। এর মধ্যে রয়েছে বিম, কলাম, গার্ডার, টাওয়ার ইত্যাদি। জাহাজটির স্থানীয় এজেন্ট অ্যানসাইন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাতারবাড়ীতে ভিড়লো প্রথম বাণিজ্যিক জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্প

আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০