ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শ্রীপুরে বিক্ষুব্ধ জনতার হাতে ডিবি পুলিশ আটক

  • আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অব্যাহত হয়রানির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাস ভাঙচুরের পর ডিবি পুলিশের একটি টিমকে আটকে রেখেছে।

এসময় সাধারণ মানুষ টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায়।

স্থানীয়রা জানান, গত দু’দিন আগে ডিবি পুলিশ মাওনা চৌরাস্তার আল-আমিন ফুড কারখানায় গিয়ে মুড়িতে সার মেশানো হয় এমন অভিযোগে মালিকের দুই ছেলেকে আটক করে। পরে মোটা অর্থের বিনিময়ে ছেড়ে দিয়ে যায়।

বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই খাইরুলের নেতৃত্বে একদল পুলিশ আবার ওই কারখানায় যায়। পরে একই অভিযোগে আবারও টাকা দাবি করে। খবর পেয়ে আশপাশের ব্যবসায়ীরা ডিবি পুলিশের হয়রানির প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং পুরনো টায়ার ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে।

একপর্যায়ে ডিবি পুলিশের মাইক্রোবাস ভাঙচুর ও কারখানার ভিতরে ডিবি পুলিশকে অবরোধ করে রাখা হয়।

ডিবি পুলিশের ওসি আমির হোসেন দাবি করেন, আসামি গ্রেফতার করতে গেলে জনতা ডিবি পুলিশের ওপর হামলা করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে ব্যবসায়ীদের অভিযোগ, ডিবি পুলিশের হয়রানিতে মাওনার ব্যবসায়ীরা অতিষ্ঠ। প্রতিদিন ইয়াবা ট্যাবলেট দিয়ে নয়তো বাসায় অবৈধ গ্যাসলাইন রয়েছে এমন ঠুনকো অভিযোগে সাধারণ মানুষকে আটক এবং হয়রানির মাধ্যমে লাখ লাখ টাকা আদায় করছে। এভাবে গত ৪-৫ মাসে অন্তত ৫০০ লোককে আটক করে হয়রানি করেছে। এর প্রতিবাদে মঙ্গলবার ব্যবসায়ীরা প্রতিরোধ কমিটি গঠন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীপুরে বিক্ষুব্ধ জনতার হাতে ডিবি পুলিশ আটক

আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭