ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

অধিভুক্ত সাত কলেজে থাকবে না ঢাবির লোগো

  • আপডেট সময় : ১২:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 613
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত নতুন সাতটি কলেজে ঢাবির লোগো ব্যবহার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ঢাবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির ঘটনা তো এটা প্রথম নয়। অনেক আগে থেকেই বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তারা স্বাধীন এবং তাদের নিজস্ব লোগো আছে, সেটাই তারা ব্যবহার করবে। এখানে ঢাবির লোগো ব্যবহারের কোনো সুযোগ নেই।

লোগো ব্যবহার নিয়ে অস্পষ্টতা এবং বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ জানতে চাইলে উপাচার্য বলেন, একটি শ্রেণি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে সমস্যা সৃষ্টি করছে। মূলত নতুন অধিভুক্ত সাতটি কলেজ আগে অধিভুক্ত অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতোই সুযোগ-সুবিধা পাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বা কোনো ইউনিট হিসেবে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে খেলাধুলায় অংশ নেওয়ারও সুযোগ থাকছে না বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধিভুক্ত সাত কলেজে থাকবে না ঢাবির লোগো

আপডেট সময় : ১২:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭