ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, ব্যারেলপ্রতি ছাড়াল ১০৮ ডলার দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় চাঁদপুরের মতলবের এক প্রবাসী যুবকের প্রাণহানি সাইবার সুরক্ষা আইন সংশোধন: গুজব ও অপপ্রচারে ১০ বছরের কারাদণ্ডের বিধান কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল যুক্তরাষ্ট্রের কারাগারে অসুস্থ মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, গৃহবন্দিত্বের আবেদন আইনজীবীদের শরীয়তপুরে মাদক ও অনুমতিহীন কার্যক্রমের অভিযোগে ৫০ বছরের পুরোনো মেলা বন্ধ গণতন্ত্রের পক্ষের শক্তির বিভেদ ফ্যাসিবাদীদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা: নির্বাচনের পরই মিলবে সমাধান

ঢাবি আইন অনুষদ কমিটির নতুন সভাপতি শরিফুল হাসান শুভ

  • আপডেট সময় : ০৭:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
  • / 2622

আইন অনুষদ কমিটির সভাপতি মোঃ শরিফুল হাসান শুভ

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ নিজস্ব প্রতিবেদকঃ গত ২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) আইন অনুষদ এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রলীগের নতুন  কমিটি করা হয়।

এই নতুন কমিটি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ কমিটির দায়িত্ববান সভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাবির আইন বিভাগের স্নাতক ডিগ্রী অর্জনকারী মেধাবী ছাত্র মোঃ শরিফুল হাসান শুভ।  তিনি আগামী এক বছরের জন্য আইন অনুষদ  নতুন এই কমিটির যোগ্য সভাপতি হিসেবে অনুমোদন লাভ করেন।

এছাড়া তিনি  বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ ঢাবি শাখারও বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আইন অনুষদের সাধারন সম্পাদক ঘোষণা করা হয় মো তাওহিদ বনিকে।

উক্ত কমিটি গঠনের অনুমোদন দেওয়ার আগে গত ১১ই এপ্রিল ২০১৭ দুই বিভাগের আগ্রহী প্রার্থীদের কাছে সিভি বা জীবন বৃত্তান্ত  চাওয়া হয়েছিল। পরবর্তীতে প্রার্থীদের মধ্যে থেকে যাচাই বাচাই করে কমিটির যোগ্য এবং দায়িত্ববান  সভাপতি ঘোষনা করা হয়। এদিকে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রলীগের কমিটির সভাপতি হন জহুরুল হক হলের মাস্টারের শিক্ষার্থী চয়ন শিকদার এবং সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে হাফিজা খানম মুন্নিকে।

আইন অনুষদ কমিটির নতুন সভাপতি মোঃ শরিফুল হাসান শুভ বিডিসংবাদ ডট কম কে জানান – “জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধকে ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়া  এবং সাধারন ছাত্রদের অধিকার আদায়ে নিষ্ঠার সাথে কাজ করে যাবো। অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমানে এই কমিটির পরিচালনায় যোগ্যতার পরিচয় তুলে ধরবো ইন-শা-আল্লাহ।”  

ঢাবি ছাত্রলীগের বর্তমান সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স দায়িত্ব পালনকালে  বিভিন্ন ইতিবাচক ধারা চালু করেন। এর মধ্যে অন্যতম ছিল বিভিন্ন ডিপার্টমেন্ট, অনুষদ ও ইনস্টিটিউট এ ছাত্রলীগের কমিটি প্রদান। তারই ধারাবাহিকতায় এই কমিটি প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে ঐতিহ্যবাহী আইন অনুষদ এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রলীগের নতুন এই কমিটি গঠন করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবি আইন অনুষদ কমিটির নতুন সভাপতি শরিফুল হাসান শুভ

আপডেট সময় : ০৭:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭