ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সার্চ কমিটি ভালো কিছু দিতে পারবে না: দুদু

  • আপডেট সময় : ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সার্চ কমিটি ভাল কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানবন্ধনে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেছেন, সার্চ কমিটি গঠনের নামে ‘ফার্চ কমিটি’ করা হয়েছে। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না । এই কমিটির কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এই কমিটি নিয়ে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ।

দুদু বলেন, রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের উদ্যোগে জাতি আশাবাদী হয়েছিল। কিন্তু গতকাল ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারো ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়।

তিনি বলেন, বিএনপি আবার রাজপথে তখনই নামবে, যখন দেখবে আলোচনার আর কোনো সুযোগ নেই।

‘বিএনপি নেতা শরীফুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবিতে এই মানবন্ধনের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্চ কমিটি ভালো কিছু দিতে পারবে না: দুদু

আপডেট সময় : ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭