ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দিরাইয়ে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিতে নিহত ৩

  • আপডেট সময় : ০১:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- হাতিয়া গ্রামের ছান উল্যার ছেলে তাজুল ইসলাম(৩৫), আকিল নগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহরুল(২৮) ও আমান উল্লার ছেলে উজ্জল (২৫)।

মঙ্গলবার ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ঘোরামারা সাতপাকিয়া প্রকাশিত জারলিয়া জলমহালের দখল নিয়ে উপজেলা যুবলীগ নেতা একরার বাহিনীর সঙ্গে ইজারাদার পক্ষের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া ও এয়াহিয়া চৌধুরীর বাহিনীর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হাতিয়া গ্রামের মিরাস মিয়ার ছেলে আল আমিন (২৪), সুনাফর (২৭) এবং উত্তর সুরিয়ারপার গ্রামের সাহেব আলীর ছেলে মালেক মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদেরকে বিভিন্ন জায়গায় চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, যুবলীগ নেতা একরার বাহিনীর লোকজন একরারের নেতৃত্বে জারলিয়া জলহাল দখল করতে গেলে ইজারাদার দক্ষিন নাগেরগাও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাসের পক্ষের আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া ও এয়াহিয়া চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এলোপাতারি গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাজুল ইসলাম নিহত হন। শাহরুল (২৮) ও উজ্জলকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহতদের লাশ দিরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জে প্রেরন করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল সংঘর্ষের ঘটনায় হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ১১টার দিকে একারার ৩০/৩২ জন লোক নিয়ে জলমহালে দখল করতে গেলে ইজারাদার ধনঞ্জয়ের লোকজনের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিরাইয়ে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিতে নিহত ৩

আপডেট সময় : ০১:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭