ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পেরুতে আকস্মিক বন্যা : হাজার হাজার মানুষ পানিবন্দি

  • আপডেট সময় : ০৯:২৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেরুর রাজধানী লিমায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় শুক্রবার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে উদ্ধার কর্মীরা আটকেপড়া লোকজনকে সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

এ বছর পেরুতে প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে জাতীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র এমন কথা জানানোর পর দেশটিতে আকস্মিক এ বন্যা দেখা দিলো। এতে পেরুর উত্তরের লিবার্টেড অঞ্চলে তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে আরো দু’জন নিখোঁজ রয়েছে।

কয়েক সপ্তাহের প্রবল বর্ষণের পর শুক্রবার রাজধানীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে রাজধানীর উপকণ্ঠের অনেক বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়ে এবং দেশের কেন্দ্রস্থলের সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে ব্যাহত হয়।
পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুকজিনস্কি বলেন, ‘বন্যার কারণে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ কথা নিঃসন্দেহে বলা যায়। এ ক্ষেত্রে আমাদের যা রয়েছে তা দিয়েই বন্যা মোকাবেলা করার চেষ্টা করছি।’
সরকার জানায়, বন্যাকবলিত বিভিন্ন এলাকা পুনর্নির্মাণে তারা ৭৬ কোটি মার্কিন ডলার ছাড় করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেরুতে আকস্মিক বন্যা : হাজার হাজার মানুষ পানিবন্দি

আপডেট সময় : ০৯:২৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭