ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জার্মানিতে ৫৪টি স্থানে অভিযান, ১৬ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার

  • আপডেট সময় : ১০:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 319
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জঙ্গি তৎপরতায় জড়িত ব্যক্তিদের আটকের উদ্দেশ্যে হেসে রাজ্যের ৫৪টি স্থানে অভিযান চালায় পুলিশ৷ অভিযানে ১৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়৷ মূল সন্দেহভাজন এক টিউনিশীয়, যে অন্তত ২ বছর ধরে জঙ্গি তৎপরতায় জড়িত বলে সন্দেহ৷

মঙ্গরবার, অর্থাৎ গতকালই বার্লিনে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷ ওই তিন ব্যক্তি তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-এর ঘনিষ্ঠ এবং শিগগিরই তারা প্রশিক্ষণের জন্য মধ্যপ্রাচ্যে যবার পরিকল্পনা করছিল বলে গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ তাদের আটক করে৷

ওই তিনজনকে গ্রেপ্তারের একদিন পরই হেসে রাজ্যের ৫৪টি স্থানে অভিযান চালায় প্রায় ১১০০ পুলিশ৷ ৫৪টি স্থানের মধ্যে অ্যাপার্টমেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদও ছিল৷

আকস্মিক এ অভিযানে যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়, তাদের প্রত্যেকেই আইএস-এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে৷ এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷ তদন্ত শেষেই বলা যাবে, সত্যিই তারা আইএস-এর সদস্য কিনা৷

তবে ১৬ জনের মধ্যে একজনের বিষয়ে পুলিশ অনেকটাই নিশ্চিত৷ ৩৬ বছর বয়সি এই টিউনিশীয় ২০১৫ সাল থেকে পুলিশের সন্দেহের আওতায় রয়েছেন৷ দু’ বছরেরও বেশি সময় ধরে তিনি আইএস-এর জন্য কর্মী সংগ্রহ করছিলেন এবং সম্প্রতি তিনি একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন বলেও পুলিশের সন্দেহ৷

তবে হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পেটার বয়েথ বলেছেন, অত্যাসন্ন কোনো বিপদ প্রতিহত করার জন্য এ অভিযান পরিচালিত হয়নি৷ অভিযানের মূল উদ্দেশ্য ছিল জননিরাপত্তা নিশ্চিত করা৷

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর বার্লিনের ক্রিসমাস মার্কেটে এক ট্রাক হামলায় ১২ জন নিহত হয়৷ হামলাকারী আনিস আমরিও ছিলেন টিউনিশীয়৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মানিতে ৫৪টি স্থানে অভিযান, ১৬ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার

আপডেট সময় : ১০:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭