ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

যখন থামবে কোলাহল

  • আপডেট সময় : ১১:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • / 506
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


কবি হাসিনা মরিয়ম

জানিনা তুমি আমাকে শুনছো কিনা
সময় বয়ে চলেছে বহতা নদীর মতো..
আমি চেষ্টা করছি আমার নিঃশ্বাসটুকু
আর কিছু সময় ধরে রাখতে..
প্রতিটা মূহূর্ত খুব দ্রুত চলে যাচ্ছে আমার জীবন থেকে..
যে কোন সময় আমার নিঃশ্বাস রূদ্ধ হয়ে যাবে
আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে
তুমি আমার দুটি হাত শক্ত করে ধরো
আমাকে নিয়ে যাও অনেক অনেক দূরে
যাতে মৃত্যু আমাকে স্পর্শ করতে না পারে..
আমি তোমাকে নিয়ে আরো কিছুদিন বাচঁতে চাই..
তোমাকে আরো অনেক অনেক ভাল বাসতে চাই..
আকাশে যতো তারা আছে
সাগরে যতো জলরাশি আছে-
এই পৃথিবী যতো বড়
এর চেয়েও অনেক বেশী ভাল বাসতে চাই তোমাকে..
তারপরও কম পরে যাবে তোমাকে ভালবাসা,
আমি আরো অনেক ভালবাসতে চাই তোমাকে,
তোমার জন্য দিতে পারি আমি
আমার হৃৎপিন্ড হাসিমুখে…
বারবার আমি এই পৃথিবীতে আসতে চাই তোমার জন্য..
তোমাকে ছাড়া আমি কেউ না,
আমি চিৎকার করে বলতে চাইছি
আমি তোমাকে ভালবাসি…
বলতে পারছি না..
আমার বুকের উপর থাবা মেরে বসেছে করোনা..
হৃৎপিন্ডের সবটুকু বাতাস ও শুষে নিচ্ছে ধীরে ধীরে…
একটু একটু করে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি…
তুমি কি শুনতে পাচ্ছো আমাকে-
আমি তোমার ভালবাসা..
জানিনা তুমি কখনও জানবে কিনা আমার চলে যাওয়া..
শুধু যেনো যখন মাতাল হাওয়া বয়ে বেড়াবে
কানের কাছে শীষ দিয়ে
আলতো পরশ বুলিয়ে দিবে,
দোলনচাঁপার তীব্র মাদকতা ঘ্রানে
তুমি অনুভব করবে আমায়..
আমি সুবাস ছড়াবো তোমার চারপাশে,
নূপুরের রিনিঝিনি ঝংকারের সুর ধ্বনিতে
আমি হেটে বেড়াবো তোমার চারপাশে..
আমি তোমাতেই শুরু তোমাতেই শেষ…..।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যখন থামবে কোলাহল

আপডেট সময় : ১১:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০


কবি হাসিনা মরিয়ম

জানিনা তুমি আমাকে শুনছো কিনা
সময় বয়ে চলেছে বহতা নদীর মতো..
আমি চেষ্টা করছি আমার নিঃশ্বাসটুকু
আর কিছু সময় ধরে রাখতে..
প্রতিটা মূহূর্ত খুব দ্রুত চলে যাচ্ছে আমার জীবন থেকে..
যে কোন সময় আমার নিঃশ্বাস রূদ্ধ হয়ে যাবে
আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে
তুমি আমার দুটি হাত শক্ত করে ধরো
আমাকে নিয়ে যাও অনেক অনেক দূরে
যাতে মৃত্যু আমাকে স্পর্শ করতে না পারে..
আমি তোমাকে নিয়ে আরো কিছুদিন বাচঁতে চাই..
তোমাকে আরো অনেক অনেক ভাল বাসতে চাই..
আকাশে যতো তারা আছে
সাগরে যতো জলরাশি আছে-
এই পৃথিবী যতো বড়
এর চেয়েও অনেক বেশী ভাল বাসতে চাই তোমাকে..
তারপরও কম পরে যাবে তোমাকে ভালবাসা,
আমি আরো অনেক ভালবাসতে চাই তোমাকে,
তোমার জন্য দিতে পারি আমি
আমার হৃৎপিন্ড হাসিমুখে…
বারবার আমি এই পৃথিবীতে আসতে চাই তোমার জন্য..
তোমাকে ছাড়া আমি কেউ না,
আমি চিৎকার করে বলতে চাইছি
আমি তোমাকে ভালবাসি…
বলতে পারছি না..
আমার বুকের উপর থাবা মেরে বসেছে করোনা..
হৃৎপিন্ডের সবটুকু বাতাস ও শুষে নিচ্ছে ধীরে ধীরে…
একটু একটু করে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি…
তুমি কি শুনতে পাচ্ছো আমাকে-
আমি তোমার ভালবাসা..
জানিনা তুমি কখনও জানবে কিনা আমার চলে যাওয়া..
শুধু যেনো যখন মাতাল হাওয়া বয়ে বেড়াবে
কানের কাছে শীষ দিয়ে
আলতো পরশ বুলিয়ে দিবে,
দোলনচাঁপার তীব্র মাদকতা ঘ্রানে
তুমি অনুভব করবে আমায়..
আমি সুবাস ছড়াবো তোমার চারপাশে,
নূপুরের রিনিঝিনি ঝংকারের সুর ধ্বনিতে
আমি হেটে বেড়াবো তোমার চারপাশে..
আমি তোমাতেই শুরু তোমাতেই শেষ…..।।