ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

মহিলা হোস্টেল থেকে বিদেশি ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৯:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 377
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা হোস্টেল থেকে এক বিদেশি ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত রাউধা আছিফ (২০) মালদ্বীপের মো. আছিফের মেয়ে। তিনি এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

হোস্টেল তত্বাবধায়ক লাইলা আক্তার জানান, সহপাঠীরা তাকে ডাকতে গিয়ে জানালা দিয়ে ঝুলতে দেখে। খবর পেয়ে আমরা গিয়ে দরজা ভেঙে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউধা বিদেশি কোটার ছাত্রী ছিলেন জানিয়ে তিনি বলেন, তিনি ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই রুমে ওঠেন। ওই ব্লকে শুধু বিদেশি শিক্ষার্থীরা থাকেন।

শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, রাউধা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহিলা হোস্টেল থেকে বিদেশি ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭