ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

হয়তো তোমার জন্য

  • আপডেট সময় : ০৮:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • / 345
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি হাসিনা মরিয়ম

তোমাকে অনেক কথা বলার ছিল,
যখন এসেছি মনে হলো আজ সব বলে যাবো
মনের ঝুড়িতে যে কথা মালা সাজিয়ে রেখেছি.
বলবো কেমন করে রাত দিন সময়
একটু একটু করে বয়ে যাচ্ছে জীবন থেকে তোমাকে ছাড়া…
কেমন করে নিঃসঙ্গতা গ্রাস করে আমায়..
কেমন করে স্মৃতিদের একসাথে করে
আমি নির্মান করেছি বালুচরে তোমার আমার নিবাস..
সব আজ বলবো তোমাকে..
আজকাল জোস্নায় স্নান করা হয়না আমার,
কেমন যেন সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে,
ছাদের কার্নিশ ধরে দূরে বলাকার সারি দেখতে
আজকাল আর ইচ্ছে করে না..
মনে হয় ছুটে যাই ..ছুটে যাই দুরে আরো দুরে
কিছুই বলা হলো না…
কিছুই বলতে ইচ্ছে হলো না..
যা কিছু আমার তা আমারই থাক,
তুমিতো এখন আর আমার কেউ না..
এই তুমিকে আমি চিনিনা,
সংসারি পরিপাটি সুন্দর তোমার দুচোখে
এখন আর আমি বাস করিনা..
এখানে আর কারো ছায়া..
আমি না হয় আমাতেই খুঁজবো তোমাকে
আমার নিদারুন নিঃসঙ্গতায়…।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হয়তো তোমার জন্য

আপডেট সময় : ০৮:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

কবি হাসিনা মরিয়ম

তোমাকে অনেক কথা বলার ছিল,
যখন এসেছি মনে হলো আজ সব বলে যাবো
মনের ঝুড়িতে যে কথা মালা সাজিয়ে রেখেছি.
বলবো কেমন করে রাত দিন সময়
একটু একটু করে বয়ে যাচ্ছে জীবন থেকে তোমাকে ছাড়া…
কেমন করে নিঃসঙ্গতা গ্রাস করে আমায়..
কেমন করে স্মৃতিদের একসাথে করে
আমি নির্মান করেছি বালুচরে তোমার আমার নিবাস..
সব আজ বলবো তোমাকে..
আজকাল জোস্নায় স্নান করা হয়না আমার,
কেমন যেন সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে,
ছাদের কার্নিশ ধরে দূরে বলাকার সারি দেখতে
আজকাল আর ইচ্ছে করে না..
মনে হয় ছুটে যাই ..ছুটে যাই দুরে আরো দুরে
কিছুই বলা হলো না…
কিছুই বলতে ইচ্ছে হলো না..
যা কিছু আমার তা আমারই থাক,
তুমিতো এখন আর আমার কেউ না..
এই তুমিকে আমি চিনিনা,
সংসারি পরিপাটি সুন্দর তোমার দুচোখে
এখন আর আমি বাস করিনা..
এখানে আর কারো ছায়া..
আমি না হয় আমাতেই খুঁজবো তোমাকে
আমার নিদারুন নিঃসঙ্গতায়…।।

বিডিসংবাদ/এএইচএস