ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

‘হাল্ট প্রাইজ’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘ক্রাফটিকস’ দল

  • আপডেট সময় : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
  • / 426

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর অন ক্যাম্পাস ফাইনাল রাউন্ড এর চ্যাম্পিয়ন ‘ক্রাফটিকস’ এর সদস্যদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর অন ক্যাম্পাস ফাইনাল রাউন্ড শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কার পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের শিক্ষার্থীদের দল ‘ক্রাফটিকস’।

এছাড়া প্রথম রানার আপ হয়েছে ‘টিম এস্পায়ার’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘টিম স্বাধীন নারী’।

এবছর  বিভিন্ন ক্যাটাগরির মূল্যায়নে বিশ্বের ১২০০+ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনালাল ইউনিভার্সির্টির  অবস্থান বিশ্বে প্রথম এবং এ বিশ্ববিদ্যালয়ে এবার নিবন্ধিত অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫৮০ জন।

ফলে এ অন ক্যাম্পাস ফাইনালের চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ দল তিনটি বিভিন্ন রিজিওনাল ফাইনালে অংশগ্রহণকরার সুযোগ পাবে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বিজয়ী দলের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মো. শিবলী শাহরিয়ার, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, ক্লাউড ক্রিয়েটিভ লিমিটেডের প্রধান নির্বাহী নাশিদ আলী, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রভাষক ও হাল্ট প্রাইজ প্রতিযোগিতার উপদেষ্টা আসিফ ইকবাল, বিউটি আক্তার, হাল্ট প্রাইজ প্রতিযোগিতার সমন্বয়ক ইকবাল হোসেন শিমুল প্রমুখ।
চ্যাম্পিয়ন দলের তিন সদস্য তিশা ফারহানা, রইস উদ্দিন ফাহাম ও নওরিন নিশিতা সিঙ্গাপুরে অনুষ্ঠিত রিজিওনাল ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আর প্রথম রানার আপ ‘টিম এস্পায়ার’ দল মালয়েশিয়ায় এবং এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘টিম স্বাধীন নারী’  ভারতের মুম্বাইয়ে রিজিওনাল ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আর রিজিওনাল ফাইনালে বিজয়ী হতে পারলে আগামী বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হাল্ট প্রাইজ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন তারা। আর বিজয়ী দল পাবে ১০ লক্ষ মার্র্কিন ডলার পুরস্কার।
পুরস্কার ঘোষণার সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বাংলাদেশ একটি সমস্যা সংকুল দেশ এবং একারণেই দেশটি অসীম সম্ভাবনাময়। সমস্যাগুলোর সমাধানে যেসব তরুণ উদ্ভাবনী মেধা প্রয়োগ করতে পারবে তারাই জীবনে উদ্যোক্তা হিসেবে সফল হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই চলবে না, বিশ্বের সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম তুলে ধরতে হবে।
চূড়ান্ত পর্বে বিশেষজ্ঞ জুরি হিসেবে দায়িত্ব পালন করেন লাইট ক্যাসল পার্টনারস্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা বিজন ইসলাম, ক্লাউড ক্রিয়েটিভ লিমিেিটডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাশিদ আলী, এবং জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলাপমেন্ট ফান্ডের ইনোভেশন এন্ড ক্যাম্পেইন ম্যানেজম্যান্টের জাতীয় পরামর্শক তানজিম ফেরদৌস।

এ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিল স্কিল জবস্,  বাংলাদেশ ভেনচার ক্যাপিটাল লিমিেিটড,  টেকনোহেভে লিঃ  ও অঅর্ট এক্সপ্রেস টুইস্টেড ক্যাফে এবং ইলেক্ট্রনিক স্টুডিও মিডিয়া পার্টনার হিসেবে ছিল একুশে টেলিভিশন, দি ডেইলী স্টার, প্রথম আলো এবং কালারস্ এফএম ১০১.৬।

উল্লেখ্য, হাল্ট পরিবার ২০০৯ সাল থেকে হল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

এটি বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক আসর। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানমূলক উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন।

পুরস্কার বিজয়ী আইডিয়া বা স্টার্টআপ বাস্তবায়নের জন্য বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ডলার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

‘হাল্ট প্রাইজ’ এর ফাইনালে চ্যাম্পিয়ন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘ক্রাফটিকস’ দল

আপডেট সময় : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮